মিথ্যা তথ্য দিয়ে ভোটার হওয়ার চেষ্টাকালে রোহিঙ্গা নারী আটক
ময়মনসিংহের তারাকান্দায় মিথ্যা তথ্য ও জাল কাগজপত্র ব্যবহার করে ভোটার হওয়ার চেষ্টার অভিযোগে রাবেয়া বেগম ...

আদালত প্রতিবেদক::
উখিয়ার শীর্ষ মানবপাচারকারী রোস্তম আলীকে উখিয়া থানার পুলিশ গ্রেফতার করেছে। ২২ সেপ্টেম্বর শনিবার দুপুর ২টায় উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের পশ্চিম সোনাইছড়ি গ্রামস্থ রুস্তম আলীর নিজস্ব কাঠ চিরাইয়ের মিল থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুস্তম আলী একই এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে। তার বিরুদ্ধে অন্ততঃ এক ডজনেরও বেশী মানবপাচার মামলা রয়েছে বলে পুলিশ জানায়। উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল খায়ের রুস্তম আলীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, রুস্তম আলী তালিকাভুক্ত মানবপাচারকারী। তাকে কক্সবাজার সদর থানার একটি ওয়ারেন্টভূক্ত মামলায় গ্রেফতার করা হয়েছে।
পাঠকের মতামত