প্রকাশিত: ২১/০৬/২০২০ ৭:৪১ এএম

টেকনাফ প্রতিনিধি ::
টেকনাফে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ উখিয়া উপজেলার এক মাদক কারবারীকে আটক করেছে।

সূত্র জানায়, ২০জুন দুপুর আড়াই টারদিকে র‌্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল হোয়াইক্যং বনবিট সংলগ্ন সড়কের সামনে মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গেলে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে উখিয়ার পশ্চিম হলদিয়ার মৃত বুদুরুজ মিয়ার পুত্র আব্দুস সালাম লুট্টু (৩৫) কে আটক করে।

পরে ধৃত ব্যক্তির দেহ তল্লাশী করে ৫হাজার ৮শ ৭৫পিস ইয়াবা বড়ি পাওয়া যায়।

এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মাদকসহ টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।

পাঠকের মতামত

বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতায় এগিয়ে যাওয়ার প্রত্যয়দৈনিক আজকের কক্সবাজার বার্তা গণমানুষের কন্ঠস্বর হয়েই থাকবে

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার জেলার বহুল প্রচারিত দৈনিক আজকের কক্সবাজার বার্তার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ...

২৮ মামলার আসামি টেকনাফের নুরুল হুদার এবার দুর্নীতি মামলায় কারাদণ্ড

কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি নুরুল হুদাকে ...
Single Page Footer