প্রকাশিত: ০৬/০৬/২০২০ ৯:২০ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী ::
কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ২, ৫, ৬ ও ৯ নম্বর ওয়ার্ড এবং পালংখালী ইউনিয়নের ১, ৪, ৭ ও ৯ নং ওয়ার্ডকে ‘রেড জোন’ হিসাবে ঘোষনা করা হচ্ছে। এসব এলাকায় আগামী ৮ জুন সোমবার রাত ১২ টা থেকে পরবর্তী ১৪ দিনের জন্য কঠোরভাবে লকডাউন (Lockdown) কার্যকর করা হবে। কক্সবাজার জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির পরামর্শ ও নির্দেশনা অনুযায়ী এসব এলাকায় লকডাউন কার্যকর করা হবে। উখিয়ার ইউএনও মোঃ নিকারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

উখিয়া উপজেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতি ও উখিয়ার ইউএনও মোঃ নিকারুজ্জামান এর সভাপতিত্বে শনিবার ৬মে অনুষ্ঠিত সভায় ম্যাপিং করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইউএনও মোঃ নিকারুজ্জামান আরো জানান, ম্যাপিং করতে গিয়ে পালংখালী ইউনিয়নে রোহিঙ্গা করোনা আক্রান্ত শরনার্থীরাও এসে যায়। তাই পালংখালী ইউনিয়নে ম্যাপিং টা একটু সংশোধন করা হচ্ছে। সংশোধনের পরই পালংখালী ইউনিয়নের রেড জোন হিসাবে ওয়ার্ড গুলো পূণঃ নির্ধারণ করা হবে

উখিয়া উপজেলার রাজাপালং ও পালংখালী ইউনিয়নের উল্লেখিত অংশ আশংকাজনক হারে করোনা সংক্রামন হওয়ায় এসব এলাকা ও পরিবার গুলো করোনা ভাইরাস এর অতিমাত্রায় ঝুঁকিতে রয়েছে। তাই এসব এলাকা ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সোমবার ৮জুন রাত ১২ টা হতে ২২ জুন পর্যন্ত অর্থাৎ আগামী দুই সপ্তাহের জন্য কক্সবাজারের জেলা প্রশাসকের নির্দেশনায় কঠোর লকডাউন ঘোষণা করা হচ্ছে। এ ১৪ দিনের কঠোরতায় করোনার প্রাদুর্ভাব না কমলে প্রয়োজনানুসারে লকডাউনের সময় আরও বাড়তে পারে বলে ইউএনও মোঃ নিকারুজ্জামান জানিয়েছেন।

‘রেড জোন’ হিসাবে চিহ্নিত এলাকাগুলো সম্পূর্ণ অবরুদ্ধ থাকবে। প্রয়োজনে লকডাউনকৃত এলাকার নিম্ন আয়ের মানুষকে সরকারিভাবে খাদ্য ও চিকিৎসা সহায়তা দেয়া হবে। তিনি আরো বলেন, করোনা সংক্রমণ ঝুঁকি কমাতে প্রশাসনের প্রচেষ্টার কোন কমতি নেই। দরকার হলে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে। জরুরি কাজের সাথে জড়িতরা ‘রেড জোন’ এ অনুমতি সাপেক্ষে অতি সীমিত আকারে চলাচল করতে পারবেন।

ইউএনও মোঃ নিকারুজ্জামান জানিয়েছেন, লকডাউন বিষয়ে শীঘ্রই বিস্তারিত নির্দেশনা জারি করা হবে।

প্রসঙ্গত, কক্সবাজার জেলায় উখিয়া উপজেলা করোনা ভাইরাস সংক্রামণে ৩য় স্থানে রয়েছে। উখিয়া উপজেলায় গত ৪ জুন পর্যন্ত ১৩৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...