চন্দনাইশে রোহিঙ্গার কোদালের কোপে নারীর মৃত্যু
চন্দনাইশের দোহাজারীতে রোহিঙ্গা স্বামীর কোদালের এলোপাতাড়ি কোপে নিহত হয়েছে স্ত্রী। নিহতের নাম নুরহাবা (২৫)। আজ ...

নিজস্ব প্রতিবেদক::
উখিয়ার জালিয়াপালং পালং ইউনিয়নের মোঃ শফির বিলের হোটেল রয়েল টিউলিপ সংলগ্ন মেরিন ড্রাইভ বীচ এলাকা থেকে অজ্ঞাত নামা এক যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
তথ্য সূত্রে জানা যায়, রবিবার (১৯ জুলাই) সকালে স্থানীয় জেলেরা গুলিবিদ্ধ অবস্থায় এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্ত রিপোর্ট তৈরী করার জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ মরজিনা আক্তার মর্জু জানান, খবর পেয়ে পুলিশের একটি দল গুলিবিদ্ধ অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে। তবে তার পরিচয় এখনো পাওয়া যায়নি। লাশের পরিচয় ঘটনার আসল রহস্য বের করার জন্য চেষ্টা চলছে।
পাঠকের মতামত