প্রকাশিত: ২০/০৯/২০১৯ ৮:২৭ পিএম , আপডেট: ২০/০৯/২০১৯ ৯:১৮ পিএম

নিজস্ব প্রতিবেদক::
উখিয়া থানার ওসি আবুল মনসুরের নির্দশনায় থানা পুলিশের ওসি (তদন্ত) নরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে এনজিও কর্মী খুনের একমাত্র পলাতক আসামী আলা উদ্দিন (২৫) কে আটক করেছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় অভিযান চালিয়ে জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়িতে তার খালার বাড়ি থেকে তাকে একটি মোটর সাইকেল সহ আটক করা হয়েছে বলে উখিয়া থানা সুত্রে জানা যায়।

বৃহস্পতিবারে (১৯ সেপ্টেম্বর) রাতে উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যা গুরাইয়ারদ্বীপ সড়কের চৌরাস্তার মাথায় এনজিও কর্মী মাজহারুল ইসলাম নামের ব্যক্তি কে খুন করে পালিয়ে যায় আলা উদ্দিন। আলা উদ্দিন উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মোঃ শফির বিল গ্রামের জাফর আলমের ছেলে বলে জানিয়েছেন উখিয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ নুরুল ইসলাম মজুমদার।

গুরুতর আহত অবস্থায় সে উদ্ধার কারীদের জানিয়েছিলেন উখিয়া উপজেলার ইনানী এলাকার আলা উদ্দিন নামে এক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করেছে। স্থানীয় লোকজন আলাউদ্দিনের বাপের নাম কি জিজ্ঞাসা করলে ততক্ষণে সে মাটিতে ঢলে পড়ে যায়। আর কথা বলতে পারেনি।স্থানীয় ইউপি সদস্য মনজুর আলম জানান, স্থানীয় লোকজন ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক পড়ে থাকতে দেখে আমাকে খবর দিলে আমরা দ্রুত তাকে উক্ত স্থান থেকে উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) জানান,নিহত মাজহারুল ইসলাম দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার কৃষ্ণ নগর গ্রামের আবদুস সাত্তারের ছেলে। নিহত ব্যক্তি ২০১২ সাল থেকে এনজিও ব্রাকে হিউম্যান রাইটস এন্ড লিগ্যাল এইড এ চাকরি করছিল। কিছুদিন পূর্বে সে অফিসের মালামাল বুঝিয়ে না দেয়ার ব্রাক তার বিরুদ্ধে মামলা করে।

ইত্যবসরে মাজহারুলের সাথে খুনী আলা উদ্দিনের মধ্য সম্পর্ক গড়ে উঠে। তবে কি কারণে এ খুনের ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। নিহত মাজহারুলের লাশ কক্সবাজার মর্গে রয়েছে। আত্মীয় স্বজনরা আসলে লাশ বুঝিয়ে দেয়া হবে বলে তিনি জানান।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer