প্রকাশিত: ৩০/১১/২০১৬ ৮:৩৬ পিএম

mozammel-pic-shamlapur-teknaf-30112016মোজাম্মেল হক বাহার,শামলাপুর::
উখিয়া মনখালীতে নূর বানু (৭৫) নামক এক বৃদ্ধা মহিলাকে জবাই করে হত্যা করেছে দূর্বৃত্তরা। নিহত নূর বানু স্থানীয় মনখালী গ্রামের মৃত আব্দুচ্ছালামের স্ত্রী। গত ৩০ নভেম্বর মনখালী গহিন বন থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। জানা যায় গত ২৯ নভেম্বর প্রতিদিনের ন্যায় নূর বানু তার নিজের গরু চরাতে বনে যাই।  গরু নিয়ে বাড়ি না ফিরলে তার সন্তান ও এলাকাবাসী বিভিন্ন স্থানে খোঁজাখোঁজি করেও তার সন্ধান পাননি। পরের দিন কাঠুরিয়ারা তার লাশ দেখতে পেয়ে নূর বানুর সন্তানদের খবর দেন। এদিকে নূর বানুর সন্তানেরা ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফুল ইসলামের সহযোগিতায় মৃতদেহ উদ্ধার করে। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার নিয়ে যাওয়া হয়। কে বা কারা কি বিষয় নিয়ে এ ঘটনাযজ্ঞটি চালিছে এ নিয়ে এলাকাবাসী সন্দিহানে রয়েছে। তবে কেউ কেউ ধারণা করেন জমি-জমার বিষয় নিয়ে নূর বানুকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, সঠিক তদন্তের পর ঘটনাটির ব্যাপারে বিহিত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer