স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি
বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

হুমায়ুন কবির জুশান, উখিয়া ::
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক নুরুল আমিন ২১ সেপ্টেম্বর সকালে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। একই দিন দুপুর ২ টায় উখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। তিনি উখিয়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠ সংলগ্ন বাড়িতে দীর্ঘদিন ধরে পরিবার-পরিজন নিয়ে বসবাস করছেন। উখিয়া সালাম মার্কেটে অত্যন্ত সততার সাথে ব্যবসা করে আসছেন। উখিয়া ব্যবসায়ী সমিতির সভাপতি একরামুল হক বলেন, মরহুম নুরুল আমিন একজন সৎ ব্যবসায়ী ও সমাজ সেবক ছিলেন। তার মৃত্যুতে সাবেক সাংসদ ও হুইফ শাহজাহান চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
পাঠকের মতামত