প্রকাশিত: ১৪/০৭/২০২০ ৬:৫০ এএম , আপডেট: ১৪/০৭/২০২০ ৬:৫১ এএম

আবদুল্লাহ আল আজিজ::


কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র‍্যাব ১৫।

গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ অভিযান চালানো হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৫০ লক্ষ টাকা বলে জানিয়েছেন র‍্যাব।

আটককৃত ব্যক্তিরা হলেন, একটি অনলাইন নিউজ পোর্টালের পরিচালক, পালংখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান বালুখালী পূর্ব পাড়া এলাকার মৃত নজির আহমদ চৌধুরীর ছেলে নুরুল আবছার চৌধুরী (৩৫) ও ২নং ওয়ার্ডের মৃত ইসলাম মিয়ার পুত্র জেলা কমিউনিটি পুলিশিং কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও উখিয়া উপজেলা শাখার অর্থ সম্পাদক নুরুল আলম চৌধুরী (৫১)।

র‍্যাব ১৫ সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে জনৈক নুরুল আবছার চৌধুরী বসতঘরের সামনে মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে এ সংবাদে ভিত্তিতে র‍্যাবের আভিযানিক দল অভিযান পরিচালনা করলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুইজনকে আটক করা হয়েছে। পরবর্তীতে তাদের তল্লাশি করে একটি ব্লাংক চেক,সাক্ষরকৃত ৬ লক্ষ টাকার ব্যাংক চেক, ৩টি এটিএম কার্ড ও ২টি সাক্ষরকৃত ব্লাংক স্ট্যাম্প এবং ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

পরে ধৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে তারা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ব্যবসার সাথে জড়িত। উখিয়া-টেকনাফে থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে।

তিনি আরো জানান, আটককৃত মাদক ব্যবসায়ী ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...