প্রকাশিত: ১৩/০২/২০১৭ ১১:২৪ পিএম , আপডেট: ১৫/০২/২০১৭ ৪:৪০ পিএম

সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলায় শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরুর ভাই মিন্টু ও গাড়িচালক শাহিন আলমকে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে শাহজাদপুর উপজেলা আমলী আদালতের বিচারক মো. হাসিবুল হক তাদের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মুনির হোসেন তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

শাহাজাদপুর আমলী আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আবুল কাশেম রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন। রিমান্ড শুনানিতে আসামি পক্ষের আইনজীবী ছিলেন মো. ছানোয়ার হোসেন ও রফিক সরকার।
গত ১৩ ফেব্রুয়ারি শিমুল হত্যাকাণ্ডের প্রধান আসামি পৌর মেয়র হালিমুল হক মিরুসহ তার ছয় সহযোগীর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পুলিশ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) থেকে তাদের সিরাজগঞ্জে পুলিশের বিশেষ নিরাপত্তায় তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে।
প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মেয়র মিরু ও তার ভাই মিন্টুর শটগানের গুলিতে গুরুতর আহত হন দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। পরদিন ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় মেয়র মিরু, তার ভাই মিন্টুসহ ১৮ জন এবং অজ্ঞাত আরও ২০/২৫ জনকে আসামি করে শাহজাদপুর থানায় হত্যা মামলা করেন শিমুলের স্ত্রী নুরুন্নাহার খাতুন। ৫ ফেব্রুয়ারি রাতে মিরুকে ঢাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তার দুই সহোদর মিন্টু এবং পিন্টুকেও গ্রেফতার করা হয়। দুটি মামলায় পুলিশ এখন পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করেছে।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer