প্রকাশিত: ২৮/০৩/২০২১ ৯:৪০ পিএম , আপডেট: ২৮/০৩/২০২১ ৯:৪৩ পিএম

হুমায়ুন কবির জুশান::
চট্টগ্রাম থেকে ফেরার পথে লোহাগাড়া পদুয়া এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া গ্রামের মোঃ আয়াচ (৩৬), শাহ আলম (জেকব) (৩৪) ও জাহাঙ্গীর আলমের (৩৪) নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।

রোববার বিকেল সাড়ে ৪টায় উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় শোকাহত মানুষের ঢল নামে। জানাজা শেষে নিহতদের হাজীরপাড়া ও কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন কবরস্তানে দাফন করা হয়েছে।

উল্লেখ্য যে, রোববার দিবাগত রাতে নোহা গাড়ীযোগে চট্টগ্রাম থেকে রোগী দেখে উখিয়া ফেরার পথে পদুয়া নামক স্থানে ট্রাকের সাথে ধাক্কায় লেগে ঘটনাস্থলে ৩জন মারা যান।

এ সময় আহত হয়েছে আরো ৪জন। এরা হলেন-হেলাল উদ্দিন আকাশ, মনজুর আলম, মোঃ এন আমিন, এবং হুমায়ুন কবির। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে জানা গেছে৷ তাদের মধ্যে হেলাল উদ্দিনের অবস্থা আশংখাজনক বলে জানিয়েছেন প্রতিবেশী খাইরুল বশর।

জানাযা পূর্বে বক্তব্য রাখেন,হাজিরপাড়া জামে মসজিদের খতিব হাফেজ নুরুজ্জলি, নিহতদের পরিবারের পক্ষে আনিসুল হক তৈয়ব, মাহবুব আলম সওদাগর, রাজা পালং ইউনিয়নের চেয়ারম্যান জাহাংগীর কবির চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ্য হামিদুল হক চৌধুরী।

পাঠকের মতামত

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ...

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer