প্রকাশিত: ০৩/১১/২০১৮ ৩:১৭ পিএম
কবিতা রচনা বিষয়ে জেলায় প্রথম হয়ে জেলা প্রশাসকের হাত থেকে পুরস্কার নিচ্ছে নওশিন।

নিজস্ব প্রতিবেদক :

কবিতা রচনা বিষয়ে জেলায় প্রথম হয়ে জেলা প্রশাসকের হাত থেকে পুরস্কার নিচ্ছে নওশিন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের ব্যবস্থাপনায় সারাদেশে আয়োজিত বিজয়ফুল তৈরি প্রতিযোগিতা ২০১৮ এর কক্সবাজার জেলা পর্যায়ে খ গ্রুপ থেকে কবিতা রচনা বিষয়ে প্রথম স্থান অধিকার করেছে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ইফতিয়া নূর নওশিন।

শুক্রবার (২ নভেম্বর) কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত জেলা পর্যায়ের প্রতিযোগিতা শেষে নওশিনের হাতে পুরষ্কার তুলে দেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসাইন।
নওশিন উখিয়া উপজেলা পর্যায়ে খ গ্রুপ থেকে চারটি বিষয় যথাক্রমে কবিতা রচনা, কবিতা আবৃত্তি, দলীয় জাতীয় সংগীত ও দলীয় দেশের গানে প্রথম হয়ে জেলা পর্যায়ে অংশ নেয়।
আগামী ৯ নভেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের বিজয়ফুল তৈরি প্রতিযোগিতায় নওশিন কক্সবাজার জেলার প্রতিনিধিত্ব করবে, সে সকলের দোয়া প্রত্যাশী।

উল্লেখ্য যে, নওশিন উখিয়া কলেজের শরীরচর্চা শিক্ষক মোহাম্মদ ইকবাল ও উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা বিভাগের পরিদর্শিকা কোহিনূর আক্তারের একমাত্র মেয়ে এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র কক্সবাজারের প্রথম আইজিনিয়াস ইফতিয়াজ নুর নিশানের একমাত্র বোন।

পাঠকের মতামত

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...