প্রকাশিত: ৩০/০৬/২০১৬ ১:৪২ পিএম

শফিক আজাদ,উখিয়া ::
টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প হামলা, অস্ত্র লুট ও আসনার সদস্য হত্যার ঘটনায় উখিয়া কুতুপালং শরনার্থী ক্যাম্প থেকে ৫ রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। বৃহস্পতিবার ভোরে তাদের আটক করা হয় বলে সুত্রে জানা গেছে।
র‌্যাব-৭ এর কক্সবাজার কোম্পানী কমান্ডার এএসপি শাফায়াত হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা সন্ত্রাসী রফিকসহ ৫ জনকে আটক করা হয়েছে। তবে এ নিয়ে বিস্তারিত বিকেল ৩টায় প্রেসবিফিংয়ে জানানো হবে।
উল্লেখ্য যে, গত ১ মে দিরাগত রাত ২টায় টেকনাফ নয়াপাড়া শরনার্থী ক্যাম্পে অবস্থিত আনসার ব্যারাকে মুখোশধারী একদল সন্ত্রাসী হামলা চালিয়ে দায়িত্বরত আসনার কমান্ডার মোঃ আলি হোসেনকে গুলি করে হত্যা করে এবং অস্ত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় আসনার ক্যাম্পের প্লাটুন কমান্ডার মোঃ আলমগীর বাদী হয়ে একটি মামলা দায়ের করেছিলেন।

পাঠকের মতামত

 

ছাত্রদলের দুঃসময়ের কাণ্ডারি মামুনকে মূল্যায়নের দাবি

উখিয়া উপজেলা ছাত্রদলের রাজনীতিতে ত্যাগ, তিতিক্ষা ও দীর্ঘদিনের সাংগঠনিক পরিশ্রমের দৃশ্যমান প্রতিচ্ছবি হিসেবে আব্দুল্লাহ আল-মামুনকে ...