প্রকাশিত: ১৮/০৮/২০২০ ১০:৪০ পিএম

হুমায়ুন কবির জুশান, উখিয়া নিউজ ডটকম
১৮ আগস্ট বিকেল ৫ টায় স্টোক করে মারা যান কাজি কফিল উদ্দিন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।বাড়িতে স্টোক করে চেয়ার থেকে পড়ে গেলে সাথে সাথে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। তিনি স্ত্রী, দশম শ্রেণি পড়ুয়া এক মেয়ে ও ছোট এক ছেলে রেখে যান। মরহুমের বড় ভাই উখিয়া বঙ্গমাতা মুজিব মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজি সাহাব উদ্দিন বলেন, ১৯ আগস্ট বুধবার সকাল ১১ টায় মৌলভিপাড়া জামে মসজিদ কবর স্থান প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে। কাজি কফিল উদ্দিনের ইন্তেকালে শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সরওয়ার আলম শাহিন। উখিয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, উখিয়া উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গির কবির চৌধুরী। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কাজী কফিল উদ্দিনের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি এবং তার স্ত্রী, ছেলে ও কন্যাকে জানাই আন্তরিক সমবেদনা, মহান আল্লাহ যেন তাদের এই শোক সহ্য করার শক্তি দান করেন এবং মরহুমকে জান্নাতবাসী করেন।

পাঠকের মতামত

কক্সবাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শাখা থেকে গ্রাহকের ৩৩ লক্ষাধিক টাকা উধাও -থানায় জিডি

কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশনস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ঈদগাহ শাখা থেকে এক গ্রাহকের হিসাব থেকে ...

উখিয়ায় ইয়াবা উদ্ধার নিয়ে রহস্য, পুলিশের বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা। কক্সবাজারের উখিয়ার খ্যাংখালী স্টেশন পেরিয়ে কিছুটা সামনে একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামায় ...