প্রকাশিত: ১৫/০৭/২০১৮ ৭:৫৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৪২ এএম

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি::
দু’লাখ টাকা মুক্তিপণের বিপরীতে অপহৃত উখিয়ার শফিকুর রহমান (২২) কে রামুর কচ্ছপিয়া ইউনিয়নের ফাক্রিকাটা মুরারপাড়া থেকে উদ্ধার করে গর্জনিয়া ফাঁড়ী পুলিশ। শনিবার রাত ৯ টার দিকে উখিয়া থানা পুলিশের সাথে রামু থানা পুলিশের চৌকস একদল পুলিশ এদের উদ্ধার করেন। গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: আলমগীর জানান,আটককৃত অপহরনকারী হলো:নুরুল আলম (২৩) পিতা আবদু শুক্কুর, ছনখোলা,ককসবাজার আর অপরজন হলো,পারভিন আক্তার ( ৩৮) পিতা, শাহ আলম,শাপলাপুর,টেকনাফ। এদেরকে শনিবার রাতেই উখিয়া থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। তিনি আরো জানান,অপহরনকারীরা প্রলোভন দেখিয়ে ভিকটিম শফিকুর রহমানকে অপহরণ করে গতকাল সন্ধায়। এরপর উখিয়া থানায় অভিযোগ হলে পুলিশ খবর পেয়ে রোববার শফিককে উদ্ধার করা হয় রামুর কচ্ছপিয়া থেকে।
এদিকে এ অভিযানের আগে গর্জনিয়া পুলিশ ফাঁড়ীর এ এস আই মনজুর লাহী একদল পুলিশ নিয়ে পৃথক অভিযান চালিয়ে ১টি গরু সহ এক গরুচোরকে আটক করে নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করে। আটক এ গরু চোরের নাম শামশুজ্জামান (২২) পিতার নাম মনির আহমদ।
তার বাড়ি কচ্ছপিয়া ইউনিয়নের দৌছড়ি দক্ষিনকূল।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer