প্রকাশিত: ০৯/১২/২০১৬ ৭:২৬ পিএম

উখিয়া নিউজ ডটকম::
উখিয়া হাসপাতালে বখাটে কতৃক ছাত্রী গণধর্ষনের ঘটনায় জড়িত থাকা একজনকে আটক করেছে উখিয়া থানা পুলিশ।
থানা সুত্রে জানা গেছে,গত বৃহস্পতিবার রাতে উখিয়া থানার ওসি (তদন্ত) কায় কিসলু ও এসআই মসিউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রামু উপজেলার এক আত্বীয়ের বাড়ি থেকে পুলিশ আটক করে।উল্লেখ্য, গত সোমবার রাতে ডায়রিয়ায় আক্রান্ত মা ছেনুয়ারার সাথে আসা এক ছাত্রীকে হাসপাতাল থেকে জোরপূর্বক তুলে নিয়ে পাশ্ববর্তী পাহাড়ে গণধর্ষণ করে বখাটে।এ ঘটনায় সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়।ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।উখিয়া থানার ওসি মো: আবুল খায়ের উখিয়া নিউজ ডটকমকে বলেন,ধর্ষনের বিষয়টি উখিয়া থানা পুলিশ গুরুত্ব সহকারে নিয়েছে।ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে,বাকী আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer