প্রকাশিত: ১৫/০৩/২০২১ ৯:২৩ এএম , আপডেট: ১৫/০৩/২০২১ ৯:২৪ এএম

কক্সবাজারের উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আইসোলেশন সেন্টারে চুরির ঘটনা সংঘটিত হয়েছে।

জানা যায়, সপ্তাহখানেক এর মধ্যে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আইসোলেশন সেন্টার থেকে অক্সিনেক্স সিলিন্ডার, নেবুলাইজার ও ফ্যান সহ জরুরী চিকিৎসা সামগ্রী চুরি করে নিয়ে গেছে। সঠিক পরিসংখ্যান জানার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেও সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, হাসপাতালে চুরির ঘটনায় নিরব ভুমিকা পালন করছে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা। এ ঘটনার মূল রহস্য উদঘাটনের দাবি জানান তারা।

উখিয়া স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. রঞ্জন বড়ুয়া রাজন জানান,চুরির ঘটনাটি তদন্ত চলছে। তাই তদন্তের স্বার্থে এখন কিছু বলা যাচ্ছেনা। মালামালের সঠিক পরিসংখ্যান জানতে চাইলে তিনি ব্যস্ততা দেখিয়ে ফোন কেটে দেন।

উখিয়া থানার ওসি (তদন্ত) গাজী সালাহ উদ্দিন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

এ ব্যাপারে কক্সবাজার সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান জানান,উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির বিষয়টি এখনো জানি না। কিন্তু কেন এতোদিন বিষয়টি সিভিল সার্জনকে জানালেন না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন সেটি আমারও প্রশ্ন। বিষয়টি এখন খতিয়ে দেখবে বলে জানান তিনি।

হাসপাতালের এক কর্মচারী জানান, করোনা আইসোলেশন সেন্টারের বিপরীতে একটি সিসি ক্যামরা ছিল, ২০১৯ সালে সেটি চুরি করে নিয়ে গেছে৷ এখনো সেই চুর শনাক্ত করতে পারেননি হাসপাতাল কর্তৃপক্ষ৷

অভিযোগ উঠেছে, ২০১৯ সালে নিমানিশু (নিরাপদ মা, নিরাপদ শিশু) ইউনিট থেকে ৩টি ল্যাপটপ চুরি হয়েছিল, দীর্ঘদিন ২ বছর অতিবাহিত হয়ে গেলেও রহস্যজনক কারনে এখনো তদন্ত কার্যক্রম শেষ করেননি সংশ্লিষ্ঠরা। মূলত: স্বাস্থ্য কমপ্লেক্স কতিপয় লোকজন এর সাথে জড়িত থাকায় চুরির ঘটনাটি ধামাচাপা পড়ে যায়। সুত্র: উখিয়া খবর

পাঠকের মতামত

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ...

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer