প্রকাশিত: ১৫/০৮/২০২০ ১:৫৭ পিএম

বার্তা পরিবেশক;;
কক্সবাজারের উখিয়া প্রেসক্লাবের উদ্দ্যোগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে।১৫ আগষ্ট সকাল এগারটায় প্রেসক্লাবের সেমিনার কক্ষে কালোব্যাজ ধারণ,কোরান তেলাওয়াতের মাধ্যমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উখিয়া প্রেসক্লাবের সভাপতি সরওয়ার আলম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুল,সিনিয়র সদস্য নুর মোহাম্মদ শিকদার,
সদস্য শ.ম.গফুর,মাহমদুল হক বাবুল প্রমুখ।এসময় উখিয়া প্রেসক্লাবের সদস্য শফিউল শাহীন,আবদুল্লাহ আল আজিজ,শহীদ রুবেল,,মোঃ ইব্রাহীম মোস্তফা, যুবনেতা নবী হোসাইন নিরব প্রমুখ উপস্থিত ছিলেন।আলোচনায় বক্তারা বলেছেন,১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে মেরে পাকিস্তানি দোসররা বাংলাদেশ কে পিছিয়ে দিতে চেয়েছিল।পারে নাই।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছে।তাঁরই ক্ষমতা কালিন সময়ে প্রণীত সংবিধান মোতাবেক বাংলাদেশ পরিচালিত হয়ে আসছে।
সর্বোপরি বঙ্গবন্ধু ছিল বাংলাদেশ এবং বাঙালীর মুক্তির সনদ।তাকে স্বপরিবারে ১৯৭৫ সালে ১৫ আগষ্ট কালো রাতে হত্যার শিকার হন।৪৫ তম শোকাবহ এই দিনে উখিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে বঙ্গবন্ধু সহ সকল শহীদদের আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে বিশেষ খাবার বিতরণ করা হয়।

পাঠকের মতামত

সীমান্ত নিরাপত্তায় পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটি হচ্ছে রামু সেনানিবাস

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সীমান্ত নিরাপত্তা জোরদার, বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও কৌশলগত সামরিক সক্ষমতা ...

বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতায় এগিয়ে যাওয়ার প্রত্যয়দৈনিক আজকের কক্সবাজার বার্তা গণমানুষের কন্ঠস্বর হয়েই থাকবে

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার জেলার বহুল প্রচারিত দৈনিক আজকের কক্সবাজার বার্তার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ...
Single Page Footer