প্রকাশিত: ১৮/০২/২০২১ ২:৩৭ পিএম

হুমায়ুন কবির জুশান, উখিয়া ::
করোনাভাইরাস এখন এক গল্পের মতো। যদিও গৃহবন্দির প্রায় সাড়ে দশ মাস কেটে গেলেও মানুষের মনে পরিপূর্ণ স্বস্তির দেখা মিলেনি। তাই একটু প্রশান্তির আশায় যুগে যুগে মানুষ বেরিয়ে পড়ে ভ্রমণের নেশায়। সাংবাদিকরাও সমাজের এগিয়ে থাকা মানুষ। এরাও সুখ খুঁজে পেতে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি বার্ষিক বনভোজন ও শিক্ষা সফরে যাচ্ছেন বান্দরবানে। উখিয়া প্রেস ক্লাবের ২য় মাসিক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়েছে। নব নির্বাচিত সভাপতি এস এম আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুলের সঞ্চালনায় সর্বসম্মতিক্রমে সহ-সভাপতি হুমায়ুন কবির জুশানকে আহবায়ক ও নুর মোহাম্মদ সিকদারকে যুগ্ন আহবায়ক করে সাত সদস্য বিশিষ্ট বার্ষিক বনভোজন ও শিক্ষা সফর বাস্তবায়ন কমিটি গঠিত হয়। এতে অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি সাইফুর রহিম শাহীন, অর্থ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কাজি হুমায়ুন কবির বাচ্ছু, কার্যনির্বাহী সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমদ, আরেক কার্যনির্বাহী সদস্য ওবাইদুল হক চৌধুরী আবু। এতে উখিয়া প্রেস ক্লাবের সকল সদস্যদের আগামী ২৪ ফেব্রুয়ারীর মধ্যে আহবায়ক ও যুগ্ন আহবায়কের সাথে যোগাযোগের মাধ্যমে রেজিস্ট্রেশন করার আহবান জানানো হয়েছে।কাজি হুমায়ুন কবির বাচ্ছু ও ওবাইদুল হক চৌধুরী আবু জানান, বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা নীলগিরি, নীলাচর ও চিম্বুকসহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করা হবে।

পাঠকের মতামত

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer