প্রকাশিত: ০৩/০১/২০১৭ ৯:৩৪ পিএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ৩২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একনারী পাচারকারীকে আটক করেছে। মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হবে বলে উখিয়া থানার তদন্ত ওসি কায় কিষলো জানিয়েছেন। উখিয়া থানার উপ পরিদর্শক আবুল কালামের নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার দুপুরে কুতুপালং শরনার্থী শিবির সংলগ্ন আব্দুর রশিদের ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে ৩শ ২০পিস ইয়াবাসহ আনোয়ারা বেগম (৩৫) নামের একনারীকে আটক করে। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৬৫ হাজার টাকা বলে পুুলিশ জানিয়েছেন।

পাঠকের মতামত

কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা

কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের ওপর হামলা, হেনস্তা ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ছাত্রদলের এক ...