প্রকাশিত: ০১/০১/২০১৭ ৭:৫৮ এএম , আপডেট: ০১/০১/২০১৭ ৭:৫৮ এএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:

মিয়ানমারের বিজিপি সদস্যরা বাংলাদেশী দুই জেলেকে ধরে নিয়ে গেছে খবর পাওয়া গেছে। তাঁরা হলেন টেকনাফ পৌর এলাকা চৌধুরীপাড়ার মো. আনোয়ার ও আক্তার হোসেন। টেকনাফে নাফ নদীতে শনিবার ৩১ ডিসেম্বর সন্ধ্যায় এঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে শনিবার বিকেলের হাসান আলীর মালিকাধীন একটি নৌকা নিয়ে ৩ জন জেলে নাফ নদীর হেচ্ছার খালের বিপরীতে মিয়ানমার জলসীমানায় মাছ শিকার করতে যান। সন্ধ্যার দিকে বিজিপির একটি টহল দল তাঁদের ধাওয়া করলে নৌকার মাঝি মোহাম্মদ উল্লাহ নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে আসলেও বিজিপি ওই দুই জনকে ধরে নিয়ে যায়। টেকনাফ ২ বিজিবির উপ অধিনায়ক মেজর রাসেল ছিদ্দিকী বলেন বিষয়টি অপহৃত জেলে পরিবারের পক্ষ থেকে এখনো লিখিতভাবে কিছু জানানো হয়নি। তবে স্থানীয় সংবাদকর্মীদের কাছ থেকে শুনেছি, খতিয়ে দেখা হচ্ছে।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer