প্রকাশিত: ১৯/০৩/২০২০ ৭:৫৯ পিএম

করোনা সচেতনতায় থানার সামনে হাত পরিষ্কার করার ব্যবস্থা করেছে উখিয়া থানা পুলিশ। থানার কর্মরত পুলিশ সদস্য ও সেবাপ্রার্থীদের হাত ধুয়ে থানায় প্রবেশ করতে হবে বলে পুলিশের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে থানা কর্তৃপক্ষ এ উদ্যোগ বাস্তবায়ন করে। এরপর থেকে সবাই হাত ধুয়ে প্রবেশ করছে থানায়।

এবিষয়ে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন আওয়ামিলীগ এর সভাপতি এম এ মনজুর বলেন সাধারণত মানুষ সবসময় হাত পরিষ্কার পরিচ্ছন্ন করে না,যে সব ব্যাংক সহ অন্য অন্য সরকারি প্রতিষ্ঠান খোলা রয়েছে সবখানে বসানো জরুরী বলে মনে করি। থানা পুলিশের এ উদ্যোগের ফলে সকলে সচেতন হতে পারবে। করোনা রোগের ভাইরাস সংক্রমণ কমাতেও এটি ভূমিকা রাখবে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মর্জিনা আক্তার বলেন, করোনা সচেতনতায় এখন থেকে থানায় প্রবেশ করতে গেলে সকলকে হাত পরিষ্কার করতে হবে। এতে জনসচেতনতা ও পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার প্রতি সকলে উদ্ভুদ্ধ হবে। এব্যাপারে কক্সবাজার জেলা পুলিশ থেকে আমাদের নির্দেশনা দেয়া হয়েছে।

পাঠকের মতামত

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...