প্রকাশিত: ০৫/০৩/২০২০ ৮:৪৬ পিএম

কমরুদ্দিন মুকুল::
উখিয়ার পালংখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী থাইংখালী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নিবার্চিত সদস্যদের প্রত্যক্ষ ভোটে আলতাজ আহমদ সভাপতি নিবার্চিত হয়েছেন। গত ২ মার্চ অনুষ্ঠিত নিবার্চনে ১১ জন প্রার্থী অভিভাবক প্রতিনিধি পদে নিবার্চন করেন।প্রায় ৬ শতাধিক ভোটাদের প্রত্যক্ষ ভোটে মুফিদুল আলম, আব্দু সাত্তার, আলতাজ আহমদ ও মনির আহমদ বিপুল ভোটের ব্যবধানে অভিভাবক সদস্য নিবার্চিত হন। এছাড়াও মহিলা
সদস্য পদে রহিমা খাতুন অভিভাবক সদস্য হিসেবে নিবার্চিত হয়েছেন।

সে বিশিষ্ট ব্যবসায়ী আবুল বশর আবুর মাতা। এছাড়া প্রতিষ্ঠাতা গ্রুপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আহাম্মদ উল্লাহ সওদাগর ও রশিদ আহমদ দাতা সদস্য হিসেবে নিবার্চিত হয়েছেন। গতকাল
বৃহস্পতিবার থাইংখালী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভাপতি নিবার্চনে আলতাজ আহমদকে সভাপতি হিসেবে আহম্মদ উল্লাহ সওদাগর প্রস্তাব করলে রশিদ আহমদ উক্ত প্রস্তাব সমর্থন করেন। এসময় অন্যান্য নিবার্চিত সদস্যরাও আলতাজ আহমদকে সভাপতি হিসেবে ঘোষণা দেন।

একাডেমিক সুপার ভাইজার বদরুল আলমের সভাপত্বিত্বে ও প্রধান শিক্ষক আব্দুর রহিম হেলালীর পরিচালনায় অনুষ্ঠিত সভাপতি নিবার্চনে আলতাজ আহমদ সভাপতি হিসেবে নিরস্কুশ বিজয়ী হওয়ায় উখিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও থাইংখালী উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কমরুদ্দিন মুকুলসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা অভিনন্দন জানান।

পাঠকের মতামত

প্রধানমন্ত্রীর হোটেল পরিচয়ে পর্যটককে হুমকি: সীগালের সেই ম্যানেজার কামরুল গ্রেফতার

প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেল পরিচয়ে প্রতারণা ও পর্যটককে হুমকি দেয়ার ঘটনায় কক্সবাজারের তারকামানের হোটেল সীগালের ...

‘পরিস্থিতি স্বাভাবিক হলে’ ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে থাকা ৩ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই ...
Single Page Footer