প্রকাশিত: ২৪/০৩/২০১৭ ৯:১৫ পিএম , আপডেট: ২৪/০৩/২০১৭ ৯:৩৯ পিএম

নিজস্ব প্রতিবেদক::
উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি বলেছেন, সরকারের বাকী সময়ে উখিয়া-টেকনাফের অসমাপ্ত উন্নয়ন শেষ করা হবে। আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। সব বিভেদ ভুলে গিয়ে উন্নয়নের স্বার্থে সবাইকে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, গত ৮ বছরে উখিয়া-টেকনাফে যে উন্নয়ন হয়েছে তা স্বাধীনতার ৪০ বছরেও হয়নি। তাই তিনি উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সবাইকে আরো আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান।
তিনি আজ উখিয়া-টেকনাফের বিভিন্ন এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন।
তিনি এসময় উখিয়ার থাইংখালী জামে মসজিদের উন্নয়নে ১ লক্ষ টাকা, উলুবনিয়া জামে মসজিদের জন্য ১ লক্ষ টাকা ও কাঞ্জরপাড়া স্টেশনের জন্য সোলার লাইট স্থাপনের ঘোষনা দেন।

পাঠকের মতামত

১৯৭ কোটি টাকার নিরাপত্তা প্রকল্প অকার্যকর, ঝুঁকিতে ৩৩ রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা জোরদারে প্রায় ১৯৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণ ...

‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’— ফেসবুকে পোস্টের পর কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’ লিখে স্ট্যাটাস দেওয়ার পাঁচ ঘণ্টার ...

রোহিঙ্গা শিবিরের মাটিতে মিলেছে মাইক্রোপ্লাস্টিক কণা, কেজিতে গড়ে ১০৪টি!

বাংলাদেশের কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরের মাটিতে মাইক্রোপ্লাস্টিক দূষণের মাত্রা ও পরিবেশগত ঝুঁকি নিয়ে গবেষণা করেছেন ...