প্রকাশিত: ০১/০৭/২০১৮ ৫:২৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:১৮ এএম

নিজস্ব প্রতিবেদকঃ
উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেনীতে ভর্তি হওয়া পিতা-মাতা হারা দুই ছাত্রীর লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি। রবিবার সকালে কলেজের ২০১৮ শিক্ষাবর্ষের একাদশ শ্রেনীর উদ্বোধনী অনুষ্ঠানে অনাথ ছাত্রী উখিয়ার বালুখালী এলাকার ইয়াছমিন আক্তার ও পালংখালী এলাকার সাবিনা ইয়াছমিনের লেখাপড়ার দায়িত্ব নেন।
এমপি বদি দুই ছাত্রীর এইচএসসি পর্যন্ত পড়ালেখা পরে আরো সহযোগিতার আশ্বাস দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এমপি বদি বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার শিক্ষার উন্নয়নে নানাবিধ পদক্ষেপ নিয়েছে। বছরের শুরুতে বিনামূল্যে বই বিতরন, অসহায় শিক্ষার্থীদের বৃত্তি প্রদান সহ নানা উদ্যোগ হাতে নিয়েছে। সেই সাথে অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে। তিনি অাগামীতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তরুন শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষায় শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গঠনের অাহবান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সদস্য ও কলেজ ম্যানেজিং কমিটির সদস্য অধ্যাপক আদিল উদ্দিন চৌধুরী, কলেজের অধ্যক্ষ ফজলুল করিম সহ কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
পরে এমপি বদি উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেচ্ছা মুজিব মহিলা কলেজের একাদশ শ্রেনীর উদ্বোধনী ক্লাসের শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ ও উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি হামিদুল হক চৌধুরী, কলেজের শিক্ষক মুজিবুল আলম, অধ্যাপক হেলাল উদ্দিন প্রমূখ।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...