প্রকাশিত: ০৩/১০/২০১৮ ৬:০৫ পিএম

কায়সার হামিদ মানিক,উখিয়া::

উখিয়া কলেজ ক্যাম্পাস সৌন্দর্য্য বৃদ্ধির লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে কলেজ ছাত্রলীগ। বুধবার বেলা ১১টায় উখিয়া কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসহাকের নেতৃত্বে শতাধিক শিক্ষার্থী এ অভিযানে অংশ নেন।
এ সময় শহীদ মিনার চত্বর থেকে শুরু করে পুরো কলেজ ক্যাম্পাস আগাছা, ময়লা পরিষ্কার করেন।
ছাত্রলীগ নেতা ইসহাক বলেন, আমরা সচেতন হলে উখিয়া কলেজ ক্যাম্পাসকে সুন্দর করা সহজ হবে। একটু সচেতন হয়ে যদি ময়লা নির্দিষ্ট জায়গায় ফেলি তাহলে ক্যাম্পাস এমনিতেই পরিষ্কার থাকবে। এ সময় তিনি সবাইকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানান।
উখিয়া কলেজ ছাত্রলীগ এইচএসসি ১ম বর্ষের সহ-সভাপতি তারেকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক এহসান উল্লাহ বলেন, সামনে একাদশ শ্রেণির সাময়িক ও এইচএসসি নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই ছাত্রলীগ নিজ উদ্যোগে ক্যাম্পাস পরিষ্কার-পরিছন্নতা অভিযানে নেমেছি। এটা ছাত্রলীগের উপহার।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...