প্রকাশিত: ১৬/০৭/২০১৭ ২:৫৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৪০ পিএম

ডেস্ক রিপোর্ট::
উখিয়া উপজেলা ছাত্রলীগ নেত্রী রুমানা তসলিমার একটি স্ট্যাটাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে। ওই নেত্রী হঠাৎ করে ফেইসবুকে নিজেকে উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী হিসাবে ঘোষনা দিয়েছেন। তার এ ঘোষনার পর থেকে সর্বত্র ব্যাপক অালোচনা শুরু হয়েছে। বিশেষ করে কক্সবাজারের ইতিহাসে রুমানায় একমাত্র নারী, যিনি সাহসীকতার সাথে নিজ থেকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক হওয়ার ঘোষনা দিয়েছেন। তাই স্বাভাবিক ভাবে তিনি কেন্দ্রীয় ও জেলা নেতাদের অানুকূল্য পাবেন, এমনটি মনে করছেন অনেকেই। এদিকে তার এ ঘোষনার পর থেকে উখিয়া ছাত্রলীগের নতুন নেতৃত্ব নিয়ে শুরু হয়েছে নানা সমীকরণ।
পাঠকদের জন্য রুমানা তসলিমার
স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো..

জেলা ও উপজেলা ছাত্রলীগের সম্মানিত নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্খীবৃন্দ, আসসলামুআলাইকুম। আমি উখিয়া উপজেলা ছাত্রলীগের একজন দায়িত্বশীল সক্রিয় নেত্রী। আমি প্রাণের এ সংগঠনের জন্য আরও বেশী কাজ করার সুযোগ চাই। মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ বাস্তবায়ন ও ছাত্রলীগের রাজনীতিকে উখিয়ায় শক্তিশালী ও সুসংগঠিত করতে একজন রাজনীতি সচেতন ও শিক্ষিত নারী হিসাবে নিজেকে উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ঘোষণা করছি। বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী, দেশরত্ন শেখ হাসিনা সংগঠন ও সরকারের প্রত্যেকটি কাজে নারীদের অগ্রাধিকার দিচ্ছে দেখে ছাত্রলীগের সাধারণ সম্পাদক হওয়ার সাহস করেছি। তাই আর নয় সংকোচ,আর নয় লজ্জা,আর নয় অসস্বি,আর নয় পিছিয়ে পড়া, আর নই মিস করা…এইবার নারীরা ও এগিয়ে যেতে চাই সামাজিক ও রাজনীতিক প্রতিটি ক্ষেত্রে…এগিয়ে গিয়ে বঙ্গকন্যা শেখ হাসিনার হাতকে আরো বেশি শক্তিশালী করতে চাই।দেশকে আরো এগিয়ে নিতে চাই।
আমি আপনাদের আন্তরিক সহযোগিতা, সুচিন্তিত মতামত ও পরামর্শ কামনা করছি।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer