প্রকাশিত: ০৬/০৪/২০১৭ ৬:৫৮ পিএম

হুমায়ুন কবির জুশান, উখিয়া ::
আগামী ৮ এপ্রিল উখিয়া উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পুর্তিতে হতে যাচ্ছে শিক্ষার্থীদের এক মহান মিলন মেলা। এই উৎসবটি স্মৃতির পাতায় অম্লান করে রাখতে ৬ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা হতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসছে প্রাক্তন শিক্ষার্থীরা। চট্রগ্রাম,রাজশাহী,খুলনা,সিলেট ও ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বেসরকারি ও সরকারের জনগুরুত্বপূর্ণ পদে উখিয়ার গর্বিত সন্তানেরা কর্মব্যস্ততার মাঝে রয়েছেন। এর পর ও পুরনো বন্ধুদের খোঁজে পাওয়ার তীব্র বাসনায় ছুটে আসছেন বলে খবর পাওয়া গেছে। আর এখানকার মেয়েরা যারা প্রক্তন ছাত্রী ছিল, তারা গতকাল থেকে নানা রং বেরং এর শাড়ি কিনতে দোকানগুলোতে ভীড় করতে দেখা গেছে। এদের মধ্যে ইয়াছমিন আক্তার রুমা বলেন,আমাদের ব্যাচের প্রত্যেকে লাল রং এর শাড়ি কিনেছি এবং পার্লারের সাথে আগে থেকেই কথা বলে রেখেছি সাজগোজ করার জন্য। আয়োজকদের আন্তরিক প্রচেষ্টায় এই উৎসবকে ঘিরে শিক্ষার্থীসহ সর্বস্থরের উখিয়া উপজেলাবাসী উচ্ছ্বসিত। শিক্ষার্থীরা এই দিনটির জন্য অধীর অপেক্ষার প্রহর গুণছে। ইতিমধ্যে শিক্ষার্থীদের এই মিলন মেলা সফল করার লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন উৎসবের প্রধান সমন্ময়কারী ও প্রাক্তন ছাত্র রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

পাঠকের মতামত

১৯৭ কোটি টাকার নিরাপত্তা প্রকল্প অকার্যকর, ঝুঁকিতে ৩৩ রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা জোরদারে প্রায় ১৯৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণ ...

‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’— ফেসবুকে পোস্টের পর কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’ লিখে স্ট্যাটাস দেওয়ার পাঁচ ঘণ্টার ...

রোহিঙ্গা শিবিরের মাটিতে মিলেছে মাইক্রোপ্লাস্টিক কণা, কেজিতে গড়ে ১০৪টি!

বাংলাদেশের কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরের মাটিতে মাইক্রোপ্লাস্টিক দূষণের মাত্রা ও পরিবেশগত ঝুঁকি নিয়ে গবেষণা করেছেন ...