উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ৩১/০৮/২০২৪ ৯:২০ এএম

উখিয়ার সোনারপাড়া সৈকতে একটি মৃত ‘স্পিনার ডলফিন’ ভেসে এসেছে।

গতকাল বিকেল ৫ টার দিকে ঢেউয়ের সাথে তীরে ভেসে আসা এ মৃত ডলফিনটির দৈর্ঘ্য প্রায় ৮ ফুট। ওজন ৯৫ কেজি। বয়স্ক হওয়ায় এবং দীর্ঘদিন শিকার করতে না পারায় খাবারের অভাবে অসুস্থ হয়ে এ ডলফিনের মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন সমুদ্র বিজ্ঞানীরা।
বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউটের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মো: তরিকুল ইসলাম বলেন, ‘মৃত ডলফিনের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। দাতগুলো সব ভোতা অবস্থায় আছে। পেটে কোনো রকম খাবার পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বয়স্কজনিত কারনে গেছে। দীর্ঘ দিন শিকার করতে না পেরে খাবারের অভাবে ধীরে ধীরে অসুস্থ হয়ে মৃত্যু হতে পারে। শারীরিক অবস্থা দেখে মনে হচ্ছে ২০ থেকে ২৪ ঘন্টা আগে মারা যেয়ে থাকতে পারে। তবে ডলফিনটি শরীরের পঁচনের চিহ্ন দেখা যায়নি।
তিনি জানান, ডলফিনটি স্ত্রী প্রজাতির। ময়নাতদন্ত শেষে মৃত ডলফিনটি বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মিউজিয়ামে সংরক্ষণ করা হয়েছে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...