ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৩/০১/২০২৫ ২:৪২ পিএম

উখিয়ার সন্তান রফিকুল করিমকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নৌপরিবহন মন্ত্রনালয়লে যুগ্ম সচিব পদে পদায়ন করা হয়েছে।

গত বুধবার (০১ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

মোহাম্মদ রফিকুল করিম কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের টাইপালং গ্রামের বাসিন্দা, তিনি মৃত হাজী গোলাম বারী মাষ্টারের ষষ্ঠ সন্তান এবং কক্সবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও কক্সবাজার কমার্স কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব প্রফেসর ফজলুল করিমের ছোট ভাই।

রফিকুল করিম ১৯৮৫ সালে দরগাহ বিল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে উখিয়া বহুমূখী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯১ সালে মাধ্যমিক শিক্ষা শেষ করেন। চট্টগ্রাম হাজী মুহাম্মদ মহসিন কলেজে বিজ্ঞান বিভাগ থেকে ১৯৯৩ সালে উচ্চ মাধ্যমিক শিক্ষাজীবন শেষ করেন। ঐ বৎসরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করে মেরিন সাইন্স(সামুদ্রিক জীববিজ্ঞান) বিভাগে উত্তীর্ণ হয় এবং উক্ত বিভাগ থেকে স্নাতকোত্তর, এমএ ডিগ্রি অর্জন করেন।

শিক্ষাজীবন শেষ করে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন(PSC) এর আওতাভুক্ত ২১ তম বিসিএস প্রশাসন ক্যাডারে কর্মজীবন শুরু করেন। তিনি সরকারি আমলা হিসেবে কর্মজীবনের প্রারম্ভে মাগুরা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট, অর্থ মন্ত্রণালয়ের সহকারি সচিব, রাঙামাটি জেলার সহকারী জেলা প্রশাসক, বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে ইতালির দূতাবাসে রাষ্ট্রদূত সম্মানে প্রজাতন্ত্রের কর্মকর্তা ছিলেন। এবং বাংলাদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ- সচিব ও যুগ্ম সচিব পদে কর্মকর্তা ছিলেন মোহাম্মদ রফিকুল করিম।

বিভিন্ন মাধ্যমে জানা যায়, মোহাম্মদ রফিকুল করিম বাংলাদেশ সরকারের বিভিন্ন সেক্টরে প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে সততা,সাম্যভাব ও অত্যন্ত অনুরক্তির সহিত দায়িত্ব পালন করেন।

উখিয়াবাসী তাঁর কর্মজীবনের সফলতা ও মঙ্গল কামনা করেছেন।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...