উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০২/০১/২০২৩ ৯:৪১ এএম

বর্ণাঢ্য আয়োজনে উখিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সরকারি বই বিনামূল্যে বই পেয়ে শিক্ষার্থীদের মাঝে উৎসবে আমেজ পরিলক্ষিত হয়।

গতকাল রবিবার উপজেলার রত্না পালং ইউনিয়নের পালং আর্দশ উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জালাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে , উপজেলা মাধ্যমিক ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বদরুল আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা ইফরান উদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক ফারুক আহমদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসাইন। এ সময় শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

এদিকে ১৭টি মাধ্যমিক বিদ্যালয়, ৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৭ দাখিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে সরকারি ভাবে সরবরাহকৃত বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব একই দিন উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ও উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসবে প্রধান অতিথি ছিলেন।
এ সময় উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুল আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা গুলশান আকতার ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...