ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪/০২/২০২৫ ১০:০৮ পিএম
রাতের রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে প্রতিবেশীর ছুরিকাঘাতে এক রোহিঙ্গার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ক্যাম্প প্রশাসনের সহযোগিতায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে উখিয়া থানার ডিউটি অফিসার জানিয়েছেন।

নিহত হলো- উখিয়ার ৪নং ক্যাম্পের এক্সটেনশন, ব্লক- সি/২,এর উত্তর মাথা এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে মোহাম্মদ আলী (৪০)। শুক্রবার ভোরে উখিয়া হাসপাতালে মারা যায়।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফ হোসেন বলেন, স্থানীয় রোহিঙ্গাদের মাধ্যমে জানতে পারি বৃহস্পতিবার রাতে রোহিঙ্গা ক্যাম্পে ৪ এক্সটেনশন, ব্লক- সি/২,এর উত্তর মাথায় মারামারি করে এক প্রতিবেশী ছুরিকাঘাত করে পালিয়ে যায়৷ পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে

পাঠকের মতামত

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer