নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫/০৪/২০২৫ ৮:০৯ এএম

কক্সবাজারের উখিয়ায় সীমানা বিরোধ নিয়ে আলোচিত ৪ মার্ডারের ঘটনায় এতিম শিশুদের দায়িত্ব নিলেন জেলা ও উপজেলা জামায়াত।

রোববার রাতে উপজেলার রাজাপালং ইউনিয়ন কুতুপালং পশ্চিম পাড়া এলাকায় নিহত আব্দুল মান্নানের এতিম ২ শিশুকে আনুদান তুলে দেওয়া হয়৷ সেই সঙ্গে ধারাবাহিকভাবে মাসিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয় পরিবারকে৷

একই ঘটনায় নিহত মাওলানা আবদুল্লাহ আল মামুনের দুই সন্তানের দায়িত্ব নিয়েছেন জেলা জামায়াতের আমীর মওলানা নুর আহমদ আনোয়ারী।

জানা যায়, গত ৬ এপ্রিল সকালে উপজেলার কুতুপালং পশ্চিম পাড়া এলাকায় সীমানা প্রাচীর নিয়ে আপন চাচাতো-জেঠাতো ভাইবোনের মধ্যে সংঘর্ষে কুতুপালং বাজার মসজিদের খতিব ও জামায়াত ওয়ার্ডের আমীর নাজির হোসেনের ছেলে মাওলানা আবদুল্লাহ আল মামুন, একই এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে আব্দুল মান্নান (৩৭) ও তার বোন শ্বশুর বাড়ি সোনারপাড়া থেকে কুতুপালং বাপের বাড়িতে বেড়াতে আসা শাহিনা বেগম (৪০) নিহত হয়।

চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় আরেক বড় বোন রওশন আরা মৃত্যু হয়। নিহত আব্দুল্লাহার ২টি সন্তান ও আব্দুল মান্নানের ২টি সন্তান রয়েছে। তাদের পিতা হারানোর পর থেকে আর কেউ এই এতিম শিশুদের খোঁজখবর নেনডনি।

উপজেলা জামায়াতের নায়েবে আমীর মওলানা নুরুল হক জানান, পারিবারিক কলহের জের ধরে একটি মর্মান্তিক ঘটনায় আপন ৪ চাচাতো জেঠাতো ভাইবোন নিহত হয়। সেখানের মধ্যে নিহত দু’জনের ছোট ছোট ৪টি শিশু রয়েছে। এই এতিম শিশুদের দায়িত্ব জেলা ও উপজেলা জামায়াত নিয়েছেন৷

উপজেলা জামায়াতের আমীর মওলানা আবুল ফজল জানান, কুতুপালং একটি ট্রাজেডিতে ৪ জন নিহত হয়েছেন। সেখানে নিহত ২ জনের ৪ সন্তান আছে। তাদের পিতা হারানোর পর কেউ তাদের খোঁজখবর রাখেনি এমতাবস্থায় জেলা ও উপজেলা জামায়াত তাদের ভরনপোষণের দায়িত্ব নিয়েছেন।

পাঠকের মতামত

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...
Single Page Footer