বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ০৭/০২/২০২৫ ৭:১৩ এএম

কক্সবাজারের উখিয়ায় শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে দিয়েছেন ছাত্র-জনতা। একই সঙ্গে খুলে ফেলা হয়েছে নামফলক।

বৃহস্পতিবার রাতে উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে স্থাপিত ম্যুরালটি ভেঙে দেওয়া হয়। পরে রাজাপালং ইউনিয়ন পরিষদের গেটে উপজেলা আওয়ামী লীগের নামফলকও খুলে ফেলা হয়৷

এদিকে, শেখ হাসিনার ভার্চুয়ালি বক্তব্যে কমেন্ট বক্সে মন্তব্য করেছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মকবুল হোসাইন মিথুন ও সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম আজাদ। কমেন্ট বক্সে সেখানে দেখা যায় ‘নেত্রী ঘোষণা দেন। দেশে সকল এমপি-মন্ত্রীদের চলে আসতে বলেন। সহ্য হচ্ছে না।’ এমন মন্তব্যের প্রতিবাদে ফুঁসে ওঠেন উখিয়ার ছাত্র-জনতা।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী বলেন, কিছু লোক গেটের ভেতর ঢুকে শহিদ মিনারের ম্যুরালটি ভেঙে চলে যান বলে শুনেছি

পাঠকের মতামত

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...