উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৫/০১/২০২৩ ৯:৪৬ এএম
ছবি/ প্রতীকী

কক্সবাজারের উখিয়ার বালুখালী আশ্রয়শিবিরের ভেতর ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে আশ্রয়শিবিরের (ক্যাম্প-১৩) ডি ব্লক এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত তরুণের নাম নুর হোসেন (১৮)। এ ঘটনায় আজ বুধবার বিকেলে নিহতের বাবা বাদী হয়ে উখিয়া থানায় ছোট ছেলের (১৬) বিরুদ্ধে হত্যা মামলা করেন। সে উখিয়ার পালংখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের তাজনিমার খোলা এলাকার বাসিন্দা ফরিদ আলমের ছেলে। ফরিদ আলম বাংলাদেশি হলেও আশ্রয়শিবিরের অভ্যন্তরে তাঁদের আদি নিবাস। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

ওসি শেখ মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, মুঠোফোন ব্যবহার নিয়ে কথা–কাটাকাটির জেরে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ওই কিশোর তাঁর বড় ভাই নুর হোসেনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নুর হোসেনের মৃত্যু হয়। আজ দুপুরে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিহত তরুণের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, রোহিঙ্গা আশ্রয়শিবির গড়ে ওঠার আগে থেকেই সেখানে (ক্যাম্পের অভ্যন্তরে) বেশ কিছু বাংলাদেশি লোকের বসতি ছিল। এখনও অনেক বাংলাদেশি পরিবার সেখানে অবস্থান করছে। নিহত নুর হোসেন বাংলাদেশি। ঘটনার পর থেকে তাঁর ছোট ভাই আত্মগোপনে চলে গেছে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...