ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩/০৩/২০২৪ ১০:৩৭ এএম , আপডেট: ২৩/০৩/২০২৪ ১:৪৫ পিএম

উখিয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৩টি মামলায় ১লাখ ২০হাজার টাকা জরিমানা আদায় করেছে প্রশাসন।

বৃহস্পতিবার(২১ মার্চ) দুপুরে বিএসটিআই কক্সবাজার অফিসের পরিদর্শক রনজিত মল্লিক ও উখিয়া থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সালেহ আহমদ।




অভিযানে রাজাপালং ইউনিয়নের ডিগলিয়া এলাকায় লাইসেন্স ছাড়া-ই ব্যাটারি পানি তৈরি ও বাজারজাত করার দায়ে ৫০হাজার টাকা, কোর্টবাজার রবিন চানাচুর ফ্যাক্টরি থেকে ২০হাজার টাকা ও মরিচ্যা বাজারে নোমান এন্ড কামাল বেকারি থেকে ৫০হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সালেহ আহমদ জানান,” বৃহস্পতিবার রাজাপালং ইউনিয়নের ডিগলিয়া পালং, কোর্টবাজার ও মরিচ্যা স্টেশনে অভিযান পরিচালনা করে ওজন পরিমাপ মানদণ্ড আইনে ৩টি মামলায় ১লাখ ২০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা প্রশাসনের নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা কার্যক্রম অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...