এইচ.কে রফিক উদ্দিন, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬/১১/২০২৩ ৯:৩৩ পিএম , আপডেট: ২৬/১১/২০২৩ ৯:৩৮ পিএম

নিয়মিত টমটমগাড়িগুলো চুরি হওয়ায় আতংক বিরাজ করছে জনমনে। প্রশাসনের তৎপরতায় মাঝে মাঝে চক্রের কিছু সদস্য ধরা পড়লেও অজানা কারণে উপড়ে ফেলা যায়নি তাদের শিকড়।

গত কয়েকমাস ধরে উখিয়ার বিভিন্ন বাজার থেকে অহরহ টমটম গাড়ি চুরি করে নিয়ে যায়
চোর চক্র। তবে গত ২৬ নবেম্বর ৫ টি চোরাই টমটম সহ ৬ চোর চক্রের সদস্যকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

তবে ধরা ছোঁয়ার বাইরে রয়েছে উখিয়ার রাজাপালং ইউনিয়নের ধলিয়াঘোনা এলাকার পেশাদার মাদক ব্যবসায়ী দিলুর পুত্র কালু,টিএনটি গুচ্ছগ্রামের লাইলা বেগমের পুত্র আক্কাস ও কুতুপালং পশ্চিম পাড়ার চাঁদ মিয়ার পুত্র মোশাররফ।

গতকিছুদিন আগে টমটমের ব্যাটারি চুরি করার সময় জনতার হাতে আটক হলে, জনতার গণধোলাইয়ের হাত থেকে রক্ষা করতে চুরের পিতা দিলু ৯৯৯ কল দিলে পুলিশের হেফাজতে চলে যায় চোর চক্র।তবে তারা সেখান থেকে ছাড়া পেয়ে উল্টো চুরি কান্ডের সময় স্হানীয় জনতা চোরকে আটক করার প্রতিবাদে মিথ্যা মামলার হুমকি দিচ্ছে বলে অভিযোগ কালু চোরের পিতা দিলুর বিরুদ্ধে।

যুবলীগ নেতা বেলাল উদ্দিন বলেন,ক্রাইমজোন হাজম রোডে কিছু চোর নিয়মিত চুরি কান্ড ঘটাচ্ছে তাদের মধ্যে কালু, আক্কাস ও মোশাররফ অন্যতম গডফাদার। তাদের গ্রেপ্তার করলে পুরো উপজেলায় চুরির প্রবণতা কমিয়ে আসবে বলে আশা করেন।

এদিকে অপরাধ কর্মকান্ডে নিয়োজিত থাকা ব্যক্তিদের আইনের আওতায় আনতে তৎপর বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামিম হোসাইন।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...