উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৯/০৭/২০২৩ ৮:২১ পিএম

কক্সবাজারের উখিয়া থেকে ২৫০ পিস রাইফেল ও পিস্তলের গুলি উদ্ধার করেছে শাহপুরী হাইওয়ে থানা পুলিশ। শনিবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার পালংখালী গয়ালমারা এলাকা থেকে এসব উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহপুরী হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ এফএএম সাইফুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে কক্সবাজার টেকনাফ আঞ্চলিক মহাসড়কের পালংখালী গয়ালমারা মোড় এলাকায় এক ব্যক্তি হেঁটে যাচ্ছিল। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি ব্যক্তি উল্টো দিকে হাঁটা শুরু করলে পুলিশ ওই ব্যক্তিকে দাঁড়াতে বললে তিনি তার সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে দিয়ে পাহাড়ের ভেতরে দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি করলে ব্যাগের ভেতর পলিথিন মোড়ানো অবস্থায় দেড়শ রাউন্ড রাইফেলের গুলি এবং ১শ রাউন্ড পিস্তলের গুলিসহ মোট ২শ ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সাইফুল আরও বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনার পেছনে কে বা কারা জড়িত রয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।

পাঠকের মতামত

 

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...