প্রকাশিত: ০৮/০৩/২০২০ ৮:২৭ পিএম

ফারুক আহমদ :
শেখ হাসিনার বার্তা, নারী-পুরুষ সমতা এ স্লোগানকে সামনে রেখে আজ উখিয়ায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
দিবসটির কর্মসূচির মধ্যে ছিল রেলি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের সহায়তায় মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নিকারুজ্জামান চৌধুরী সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ছিলেন যথাক্রমে সহকারী কমিশনার ভূমি আমিমুল এহসান খান ও উখিয়া থানার অফিসার ইনচার্জ মর্জিনা আক্তার মরজু।
এবারে দিবসটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে প্রজম্ম হোক সমতার, সকল নারীর অধিকার। আলোচনা সভার শুরুতে স্বাগতম বক্তব্য রাখেন উখিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনজিও সংস্থা ইপসার রেজওয়ানুল করিম সুশিলনের হাওয়া বেগম ও মহিলা বিষয়ক কার্যালয়ের প্রশিক্ষক তাসকিন সুলতানা। এ সময় বিজিএস, ওয়ার্ল্ড ভিশন ও ইপসা সহ বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। পরে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পাঠকের মতামত

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...