উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৭/০৯/২০২৪ ৯:০৩ এএম

উখিয়ার ধুরুমখালী এলাকা থেকে বয়লার মুরগী বহনের গাড়িতে বিশেষ কায়দায় লুকিয়ে পাচারকালে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার সহ ২ জনকে আটক করেছে র্যা ব।

র্যা ব ১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম চৌধুরী গত ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
আটকরা হল টেকনাফের হ্নীলার নুরুল ইসলাম (২৮) ও মোঃ ফারুক (১৯)।
র্যা বের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গোপন সূত্রে খবর ছিল র্যা ব টেকনাফ হতে উখিয়া-কক্সবাজার লিংকরোড আঞ্চলিক সড়ক দিয়ে পোল্ট্রি মুরগী বহনকারী একটি পিকআপ গাড়িতে বিশেষ কায়দায় লুকিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিয়ে কক্সবাজারের দিকে আসছে। ওই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে র্যাযবের আভিযানিক দল ধুরুমখালী এলাকায় জামাল মার্কেটের সামনে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে। এ সময় মুরগী বহনকারী সাদা রংয়ের একটি পিকআপ র্যাউবের উপস্থিতি বুঝতে পেরে সন্দেহজনকভাবে কৌশলে দ্রুত চেকপোষ্ট অতিক্রম করার চেষ্টাকালে দুইজন মাদক কারবারীসহ গাড়িটি আটক করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে গাড়িতে ইয়াবা ট্যাবলেট রয়েছে মর্মে স্বীকার করে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের দেহ ও গাড়িটি তল্লাশী করে পিকআপের কেবিনের পিছনের অংশে ঢালার সাথে বিশেষ কায়দায় লুকানো অবস্থা থেকে মোট ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত সাদা পিকআপ (যার রেজিঃ নং ঢাকা- মেট্রো-ন-১১-৩৬২১) জব্দ করে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...