ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৫/১০/২০২৩ ৭:৪৫ পিএম

কক্সবাজারের উখিয়ায় ফার্মেসিতে ঢুকে পড়া একটি বিষধর কিং কোবরা সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে সাপটি কুরখালী খালের পাহাড়ি জঙ্গলে অবমুক্ত করা হয়।

এর আগে, গতকাল রাতে জালিয়াপালং ইউনিয়নের মাদারবনিয়া এলাকার আবুল কাশেমের ফার্মেসি থেকে সাপটি উদ্ধার করা হয়।

সাপ উদ্ধারকারী আমির মোহাম্মদ শাহজাহান বলেন, সাপটি ফার্মেসিতে ঢুকে পড়লে ঔষধ কোম্পানির কর্মকর্তা আমান উল্লাহ মুঠোফোনে আমাকে বিষয়টি জানান। পরে কৌশলে সাপটি উদ্ধার করে বস্তাবন্দী করে রাখি।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার দুপুরে হোয়াইক্যং রেঞ্জ কর্মকর্তা ও শামলাপুর বিট কর্মকর্তার সহযোগিতায় সাপটি কুরখালী খালের পাহাড়ি জঙ্গলে অবমুক্ত করা হয়।

শামলাপুর বন বিট কর্মকর্তা সোহেল রানা বলেন, উদ্ধার হওয়া সাপটি বিরল প্রজাতির কিং কোবরা জাতের। কিং কোবরা সাধারণত ১৮ থেকে ২০ ফুট লম্বা হলেও এটা ছিল বাচ্চা সাপ। এটি মারাত্মক বিষধর সাপ।

তিনি আরও বলেন, কিং কোবরা বিষধর হলেও এটি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সাপটি গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।

পাঠকের মতামত

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...