উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৮/১০/২০২৩ ২:৪৬ পিএম

কক্সবাজারের উখিয়ার কুতুপালং টিভি টাওয়ার এলাকা থেকে ভুয়া র‌্যাব পরিচয় দিয়ে রোহিঙ্গা পথচারীর নিকট থেকে নগদ অর্থ ও দামী মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার সময় দুই যুবক কে আটক করা হয়েছে।

আটকরা হলেন- খুলনা কয়রা উপজেলার আংটিয়ারা এলাকার ইব্রাহিম গাজীর ছেলে ফারুক হোসেন (৩৭) ও গোপালগঞ্জ কাশিয়ানি উপজেলার রাজপাট এলাকার আকরাম মুন্সির ছেলে মো. সুমন মুন্সি (৩২)।

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে উখিয়ার কুতুপালং টিভি টাওয়ার এলাকা থেকে স্থানীয়রা আটক করে ১৪ এপিবিএন পুলিশকে খবর দেয়। পরে এপিবিএন আটককৃতদের উখিয়া থানায় হস্তান্তর করেন। আটকের সময় তাদের কাছ থেকে র‍্যাব লেখা ২ টি জ্যাকেট, ১টি ওয়াকি টকি সেট, ১ জোড়া হ্যান্ডকাফ, র‌্যাবের মিথ্যে পরিচয় পত্র, ব্যক্তিগত এনআইডি কার্ড, সেনাবাহিনীর মনোগ্রাম যুক্ত মানিব্যাগ, ছিনতাইকৃত ৩ টি মোবাইল ফোন পাওয়া যায়।

স্থানীয়রা জানিয়েছে- ‘র‌্যাব পরিচয় দিয়ে দু’জন যুবক প্রায় সময় এই এলাকায় ঘুরাঘুরি সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করতে দেখা গেছে। গতকাল রাতে তাদের কথা বার্তা সন্দেহ জনক মনে হলে স্থানীয় লোকজন তাদের পরিচয় জানতে চায়। তখন তারা সঠিক পরিচয় দিতে পারেনি। লোকজন তখন তাদের আটক করে ক্যাম্পের পাশে থাকা ১৪ এপিবিএন পুলিশকে খবর দিলে এসময় তারা তাদের আটক করে। আটকের পর উখিয়া থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন- ‘মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে কুতুপালং টিভি টাওয়ার এলাকায় ভূয়া র‍্যাব পরিচয় দানকারী দু’জন ব্যক্তিকে ১৪ এপিবিএন পুলিশের পক্ষ থেকে আমাদের কাছে হস্তান্তর করা হয়।

তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সুমন মুন্সি নিজেকে সেনাবাহিনীর বহিস্কৃত নায়েক পরিচয় দেন। মোহাম্মদপুর র‍্যাব ২ তে কর্মরত ছিনতাই মামলায় অভিযুক্ত ছিলেন। এছাড়াও তার বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই ও মাদকের ৭ টি মামলা রয়েছে। তিনি এক বছর সাত মাস কারাভোগের পর গত ২২ দিন পূর্বে জামিন পেয়েছেন বলেও স্বীকার করেন।

অপরজন ফারুক হোসেন নিজেকে সেনাবাহিনীর বহিস্কৃত সিপাহি বলে জিজ্ঞাসাবাদে দাবি করেন। এক বছর কারাভোগ করেছেন বলেও জানান তিনি।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...