উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০/০২/২০২৫ ৯:৫২ পিএম

কক্সবাজারের উখিয়ায় ছুরিকাঘাতে সামছুন নাহার(৪০) এক নারীর রহস্যময় মৃত্যু হয়েছে৷ সোমবার (১০ ফেব্রুয়ারী) সকালে কক্সবাজার সদর হাসপাতালে মৃত্যু হয়।

নিহত নারী বান্দরবানের থানচি উপজেলার ২নং ওয়ার্ডের টিএন্ডটি রহমান আলী পাড়া এলাকার কামাল হোসেনের স্ত্রী সামছুন নাহার(৪০)৷
উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ হামজা জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি আমার ওর্য়াডের আমিন পাড়া এলাকায় গত শনিবার রাতে এক নারী ছুরিকাঘাত করে ফেলে গেছেন। পরে স্থানীয়রা উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন৷ কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে ওই নারীর মৃত্যু হয় বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক৷ সাথে থানা এনআইডিতে তাঁর নাম ঠিকানা দেওয়া থাকায় পরিচয় সনাক্ত করা হয়৷
তিনি আরও জানান, তিনি এখানে কি কারণে আসছে বা কেন আসছে এখনো জানা যায়নি৷ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ মো আরিফ হোসেইন জানান, থানচি উপজেলার এক নারী নিহত হয়েছে। উখিয়া উপজেলার এক মাছ ব্যবসায়ী থানচি এলাকায় মাছ বিক্রি করতেন৷ সে নারীর সাথে উখিয়ার পুরুষের কি সম্পর্ক তা তদন্ত করে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

পাঠকের মতামত

গণহত্যার বিচারে কী আছে ভাগ্যে, বড় পর্দায় তাকিয়ে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীরা

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীশিবিরে বড় পর্দায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ঘোষণার সরাসরি সম্প্রচার দেখছেন হাজারো ...

ঘূর্ণিঝড় ‘আকভান’: কক্সবাজার-সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ

প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল থাকায় কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা ...

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক‌্যা‌ম্প প‌রিদর্শ‌নে আসবেন পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি ...

নির্বাচনী পরীক্ষায় পাস করলেই দিতে পারবে এসএসসি, তদবির-সুপারিশ প্রত্যাখ্যানের ঘোষণা সভাপতির

কক্সবাজারের উখিয়ার আবুল কাশেম নুর জাহান চৌধুরী (একেএনসি) উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পড়ালেখায় ...