ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯/১২/২০২৪ ১১:২২ এএম

উখিয়ার পালংখালীতে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোহাম্মদ আরফাত (২২), সে পালংখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পুঁটিবুনিয়া গ্রামের হাফেজ মোহাম্মদ জালাল প্রকাশ হাজী জালালের পূত্র।

শনিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে এগারোটার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আরিফ হোছাইন রাত সাড়ে ১২ টার দিকে জানান, ” প্রাথমিক ভাবে যা জেনেছি চোর সন্দেহে নিহত যুবককে মারধর করে তাঁর প্রতিবেশী কয়েকজন, উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। “এঘটনায় তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

তবে নিহত আরফাতকে পূর্বপরিকল্পিতভাবে স্থানীয় একটি পক্ষ পিটিয়ে হত্যা করা হয়েছে বলে দাবী করেছেন তার বাবা হাজী জালাল। নিহত যু্বকের বড়ভাই রুবেল রাত সাড়ে ১২টার দিকে মুঠোফোনে জানান, স্থানীয় জাহেদ, হাফেজ আব্দুল্লার ছেলে সাহাবউদ্দিনসহ আরও কয়েকজন তাঁকে দুপুর থেকে চুরির অভিযোগে ধরে নিয়ে গিয়ে মারধর করেন।

এদিকে এ ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে এলাকায়।

নিহত আরফাতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

সুত্র: টিটিএন

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...