উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৯/০৮/২০২৩ ৫:৪১ পিএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) এর সদস্যরা। এ সময় তার কাছ থেকে ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৮ আগস্ট) গভীররাতে উখিয়ার ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৫ব্লক এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক হলেন- উখিয়ার ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা দীল মোহাম্মদ এর ছেলে দোস্ত মোহাম্মদ (২১)। আটককৃত রোহিঙ্গাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএন এর সহকারী অধিনায়ক(পুলিশ সুপার)খন্দকার ফজলে রাব্বি । তিনি বলেন, গুলিসহ আটক রোহিঙ্গার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার পর উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, আটক রোহিঙ্গার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলার প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...