ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১/০২/২০২৫ ৭:২৯ পিএম

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ ৩ নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর৷

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) সকালে উপজেলার কোটবাজারে তল্লাশি করে তাদের গ্রেফতার করা হয়৷

গ্রেফতারকৃতরা হলেন, টেকনাফের শাহপরীর দ্বীপ ইউনিয়নের রোহিঙ্গা মৃত মোহাম্মদ হোসেন স্ত্রী নুর বেগম(২৬), টেকনাফের পূর্ব সিকদারপাড়া এলাকার জুলেখা বেগম(৩০), টেকনাফের হ্নীলা ইউনিয়নের মো ইসমাইলের স্ত্রী হামিদা বেগম(২৫)।

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলার সহকারী পরিচালক একেএম দিদারুল আলম জানান, টেকনাফ থেকে ছেড়ে আসা একটি গাড়িতে মাদকদ্রব্য আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার কোট বাজারে চেকপোস্ট বসিয়ে গাড়ি থামিয়ে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করলে ৩ নারী মাদক কারবারির কাছে থাকা ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়৷ তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নিয়ে থানায় হস্তান্তর করা হবে৷

পাঠকের মতামত

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...