উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৭/০৯/২০২৩ ৩:২০ পিএম

কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্ত থেকে আইস নামে পরিচিত ১ কেজি ৫৮ গ্রাম ক্রিস্টাল মেথ জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। গতকাল বুধবার দিবাগত রাত একটার দিকে উখিয়ার বালুখালী সীমান্তের দিলদারের ঘের নামের স্থানে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার সকালে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।

বিজিবি সূত্র জানায়, গতকাল রাতে কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের উখিয়ার বালুখালী সীমান্তচৌকির একটি বিশেষ টহল দল ২০ নম্বর সীমান্ত পিলারের পাশে দিলদারের ঘের নামের স্থানে অভিযান চালায়। এ সময় একটি বস্তা পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। ওই বস্তার মধ্যে ১ কেজি ৫৮ গ্রাম ওজনের ক্রিস্টাল মেথ এবং ১৮ ক্যান বিয়ার ছিল।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা মাদক ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে বিজিবির কর্মকর্তারা জানিয়েছেন।

পাঠকের মতামত

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...