উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২০/১০/২০২৬ ৮:১৬ পিএম

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে পৃথক দুটি অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৮০ লাখ টাকা। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) রাতে হোয়াইক্যং চেকপোস্ট ও পালংখালী সীমান্ত এলাকায় অভিযান দুটি পরিচালনা করে বিজিবির ৬৪ ব্যাটালিয়ন।

মঙ্গলবার দুপুরে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এসব তথ্য জানান।

বিজিবির ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, হোয়াইক্যং চেকপোস্টে একটি পিকআপে তল্লাশি চালিয়ে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় পিকআপের চালক মো. সাইফুল ইসলামকে (৩১) আটক করা হয়। তিনি চট্টগ্রাম মহানগরের ডবলমুরিং থানার গোসাইলডাঙ্গা এলাকার বাসিন্দা।

অন্যদিকে, পালংখালী সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে আসা তিন ব্যক্তিকে আটক করে বিজিবি। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় আরও ৩ লাখ ৪০ হাজার ইয়াবা।

আটক ব্যক্তিরা হলেন— রাসেল (২৩), খাইরুল আমিন (২৪) ও শাকিল (২২)। তাদের মধ্যে খাইরুল আমিন উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা। অন্য দুজন উখিয়ার কাটাখালী গ্রামের বাসিন্দা।

পাঠকের মতামত

ইনানীতে বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শনে সেনাপ্রধান

কক্সবাজারের ইনানীতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ...

কক্সবাজারে এসপি কার্যালয়ের পাশেই ইয়াবার ডেরা, ১০ চালানে পাঠানো হয় ২০ লাখ ইয়াবা

কক্সবাজার শহরের বাহারছড়া পর্যটন নগরীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত। এখানে রয়েছে পুলিশ সুপার (এসপি) কার্যালয়, ...

টুপটুপ রিসোর্টে ১০ মৃত্যু: ম্যানেজারের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রিসোর্টের ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...