উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৬/১০/২০২২ ১২:৩৫ পিএম , আপডেট: ২৬/১০/২০২২ ১২:৩৬ পিএম

কক্সবাজারের উখিয়ার বালুখালী ১০ নম্বর ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ জসিম নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। আজ ভোরে ক্যাম্প ইনচার্জ (সিআইসি) কার্যালয়ের সামনে ঘটনাটি ঘটে।

বুধবার (২৬ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

নিহত মোহাম্মদ জসিম ক্যাম্প-১০, এফ/৩৪ ব্লকের আব্দুল গফুরের ছেলে।

ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, নাম না জানা দুর্বৃত্তরা সিআইসি কার্যালয়ের সামনে তিন থেকে চার রাউন্ড গুলি চালায়। এসময়
গুলিবিদ্ধ হয়ে আহত হন জসিম। গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন কাজ করছে।

পাঠকের মতামত

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...