প্রকাশিত: ২২/০৭/২০১৮ ৩:০৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:২৫ এএম

ঢাকা: রামপুরা থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১ হাজার ৪২০ পিস ইয়াবাসহ পাঁচজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেন।

মাসুদুর রহমান বলেন, এই ঘটনায় গ্রেফতারকৃতরা মাদক ব্যবসায়ী নারীরা হলেন, ফারজানা আফরীন মলি (২৯), রিয়া (২৫), লিওয়াজা আক্তার (৩৪), তাছলিমা আক্তার জারা (১৮) ও ফাহিমা আক্তার (২৮)।

রামপুরা থানা সূত্রে জানা যায়, শনিবার (২১ জুলাই) রাতে রামপুরা থানা এলাকা অবৈধ অস্ত্র ও মাদক দ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে থানা পুলিশ।

অভিযানকালীন সময়ে রামপুরা থানাধীন বনশ্রী এলাকা হতে উল্লেখিত ব্যক্তিদের আটক করে নারী পুলিশ দিয়ে দেহ তল্লাশী করলে তাদের কাছে থেকে ১ হাজার ৪২০ পিস ইয়াবা পাওয়া যায়।

এই সংক্রান্তে রামপুরা থানায় দুইটি মামলা রুজু হয়েছে।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...