মিথ্যা তথ্য দিয়ে ভোটার হওয়ার চেষ্টাকালে রোহিঙ্গা নারী আটক
ময়মনসিংহের তারাকান্দায় মিথ্যা তথ্য ও জাল কাগজপত্র ব্যবহার করে ভোটার হওয়ার চেষ্টার অভিযোগে রাবেয়া বেগম ...


চট্টগ্রাম – চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা চৌমুহনি এলাকা থেকে ৮৮০০পিছ ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতারকৃত যুবকের নাম -মো: ফয়েজ (২৫)। ফয়েজ টেকনাফ কুতুপালং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প ১ এর নুরুল ইসলাম প্রকাশ আজিজুল হকের ছেলে।
আজ বৃহস্পতিবার (১৩সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপপরিচালক শামীম আহমেদ বলেন, গ্রেফতারকৃত রোহিঙ্গা যুবককের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
পাঠকের মতামত